আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

চারুকলা বিভাগকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাংবাদিকতা বিভাগ

আব্দুল্লাহ আল মামুন, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডে চারুকলা বিভাগকে ৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ।

সোমবার (৬ জুন) দুপুর সাড়ে তিনটায় শুরু হয় ম্যাচটি। প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সাংবাদিকতা বিভাগ। নির্ধারিত ১০ অভারে ৪ উইকেট হারিয়ে ৯৭রান করে সাংবাদিকতা বিভাগ।

ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে সাংবাদিকতা বিভাগের খেলোয়াড় স্নপ্ন জামান- রাফসান জুটি। ১২ বলে ২৫রান করে মাঠ ছাড়েন রাফসান।

অন্যদিকে ২১ বলে ২৫ রান করেন স্বপ্ন জামান। এছাড়া শুভ আনোয়ার অপরাজিত থেকে ১৭ বল খেলে ২০ রান করতে সক্ষম হয়।

৯৮ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১০ অভারে ৬ উইকেট হারিয়ে ৬৭ রানেই ম্যাচ গুটিয়ে যায় চারুকলা বিভাগের। সাংবাদিকতা বিভাগের খেলোয়াড় সোহানের বোলিং ঘূর্নীতে পড়ে বিধ্বস্ত হয়ে ঘরে ফিরতে থাকেন চারুকলা বিভাগ।

সোহান এককভাবে ৩ টা উইকেট নিতে সক্ষম হয়। অন্যদিকে শুভ আনোয়ার, রাফসান এবং স্বপ্নজামান একটি করে উইকেট নেয়।

এর আগে গত বৃহস্পতিবার (২ জুন) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার প্রথম রাউন্ডে পরিসংখ্যান বিভাগকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে সাংবাদিকতা বিভাগ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ