নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা পৌরসভার ময়লার স্তূপের দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। চান্দিনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দৈনন্দিন কাজের ব্যবহার্য সামগ্রীর ও কাঁচামালের অংশ থেকে উৎপাদিত বর্জ্য চান্দিনা টু বাড়েরা রোডের চান্দিনা পৌরসভা শেষ আংশে রাস্তার দুপাশে ফেলা হচ্ছে।
এ রাস্তায় চলাচল এমন যাত্রীদের জনজীবন অতিষ্ঠ ময়লার দুর্গন্ধে।
এই রাস্তায় প্রতিদিন যাতায়াত করেন হাজার হাজার যাত্রী। সিএনজি ড্রাইভার মোঃ কাসেম বলেন ময়লার দুর্গন্ধে মাঝে মাঝে বমি হয়।চান্দিনা পৌর প্রশাসনের এমন কর্মকান্ডে খুব্ধ এলাকাবাসী।