আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

চান্দিনা কামারখোলায় প্রতিদিন ইফতার বিতরণ করছে গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক :

চান্দিনার কামারখোলায় গরিব দুঃখী, অসহায় মানুষের মাঝে প্রতিদিনই বিনামূল্যে ইফতার দিচ্ছে আমরা কামারখোলা বাসীর সেচ্ছাসেবি কর্মীরা। ইফতার পেয়ে খুশিতে উচ্ছ্বসিত হচ্ছে অসহায়, পথচারী ও ছিন্নমূল মানুষ।

আমরা কামারখোলাবাসীর সমন্বয়ক মো: খোরশেদ আলমের উদ্যোগে রমজান মাস ব্যাপী কামারখোলা এলাকায় অসহায়-দুঃস্থ, সাময়িক বিপর্যস্ত, পথচারী ও রিকশাচালকদের মাঝে ইফতার ও শরবত বিতরণ করা হয়।

সেচ্ছাসেবী মাহফুজ বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষ্যে গরীব-দুঃখী, ভাসমান ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে আমরা কামারখোলাবাসীর পক্ষ থেকে সাধ্যমত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

এরই ধারাবাহিকতায় রমজান মাস উপলক্ষ্যে প্রতিদিনই ইফতার বিতরণ করছি। ইফতার গ্রহণের পর হতদরিদ্র ও শ্রমজীবী মানুষের হাসি আমাদের প্রেরণা যোগায়।আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ সময় মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সেলিম প্রধান বলেন,”আমরা কামারখেলাবাসী ” বরাবরের ন্যায় এবারো রমজান মাসব্যাপী রেডি ইফতার বিতরন কার্যক্রম হাতে নিয়েছে,কামারখোলা গ্রামের ন্যায় অন্যান্য গ্রামের ধনী ব্যক্তিরা সমাজের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান। “।

আমরা কামারখোলাবাসীর সকল সমন্বয়ক ও সহ – সমন্বয়ক বৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ