আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

চান্দিনা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠিত

বিশেষ প্রতিনিধি:

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ৩ মাসের জন্য চান্দিনা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করে  ছাত্রলীগের দলীয় প্যাডে স্বাক্ষর করে ২ ডিসেম্বর বিকেলে ঘোষণা করে।

চান্দিনা উপজেলা ছাত্রলীগকে গতিশীল করার লক্ষ্যে মাহফুজুর রহমান টিপু কে আহ্বায়ক ও মেহেদী হাসান অপুসহ দশ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

সদ্য গঠিত চান্দিনা উপজেলা ছাত্রলীগ চান্দিনা পৌরসভা, মাধাইয়াসহ চান্দিনার বিভিন্ন জায়গায় নতুন গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করে চান্দিনা উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ