আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

চাচাতো ভাইয়ের সঙ্গে মাছ ধরতে গিয়ে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি,  শেখ রাজেন:

ব্রাহ্মণবাড়িয়ায় চাচাতো ভাইয়ের সঙ্গে মাছ ধরতে গিয়ে খালের পানিতে ডুবে সজীব বসাক (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌর এলাকার কাউতলীর এন্ডারসন খালে (কুরুলিয়া খাল) এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া সজীব শহরের মধ্যপাড়ার উষা রঞ্জন বসাকের ছেলে।

সজীবের চাচাতো ভাই জনি বসাক জানান, শনিবার সকালে কুরুলিয়া খালের ব্রীজের নীচে নৌকায় বসে মাছ ধরছিলেন তারা। এ সময় সজীব অসাবধানতাবসত নৌকা থেকে খালের পানিতে পড়ে তলিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে খাল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সাব্বির আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বিষয়টি আমি শুনেছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ