আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

চাঁদাবাজির অভিযোগে সাভার থানা যুবলীগের নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

সাভার থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন খানকে ফুটপাতে  চাঁদাবাজির অভিযোগে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় সাভার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেন।  মঙ্গলবার বিকেল ৩ টার দিকে সাভারের উলাইল বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ বলেন, শাহিন খান(৪০)  সাভার থানা যুবলীগের বর্তমান কমিটিতে সাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন। গ্রেফতারের বিষয়ে আমি কিছু জানিনা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, অপরাধীর কোন দলীয় পরিচয় নেই। আমরা অনুসন্ধানের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে একই অভিযোগে শাহীনের আরেক সহযোগী মোহাম্মদ সুমন (৩৫) আটক হয়েছেন।  পুলিশ আরও জানান সাভারে কোন চাঁদাবাজি চলবে না। যেই চাঁদাবাজি করুক তাকেই গ্রেফতার করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ