আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ঘোষণা

ইব্রাহীম  খলীল সবুজ – চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির একক ও চূড়ান্ত মেয়র প্রার্থী হিসেবে আক্তার হোসেন মাঝির নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (১২ই সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।
প্রার্থীর নাম ঘোষণার সময় বিএনপির মেয়র পদের অপর মনোনয়ন প্রত্যাশী শাহজালাল মিশন, হাজী মোশারফ হোসেন ও কাজী মোঃ ইব্রাহিম জুয়েল ও উপস্থিত ছিলেন।
মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি চাঁদপুর জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি দীর্ঘদিন চাঁদপুর শহর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
জেলা ছাত্রদলের সাবেক এই সদস্য সচিব চাঁদপুর সরকারি কলেজ ছাত্রসংসদের ভিপি ও ছিলেন।
এসময় বিএনপির কার্যালয়ে প্রার্থী ঘোষণা উপলক্ষে আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিমুল্লাহ সেলিম, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মাহবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, সেলিমুস সালাম, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ