আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

চাঁদপুরে ভয়াবহ অগ্নিকান্ড

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের রায়শ্রী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
২৮শে ডিসেম্বর সোমবার ভোর অানুমানিক ৪টা থেকে ৫টার সময় অগ্নিপাতের সূচনা ঘটে।

স্হানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়,
ভোর ৪টা বা ৫টার দিকে মার্কেটে থাকা একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ক্রমান্বয়ে পাশে থাকা ইলেক্ট্রনিক দোকান, মুদি দোকান, হোটেল, হার্ডওয়্যার দোকানসহ প্রায় ১০ টি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শাহরাস্তি ফায়ার সার্ভিসের দমকল বাহিনী হাজির হয়ে প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ঊধ্বর্তন কর্মকর্তা জানান, বিদ্যুৎ সার্কিটের কারণে অগ্নিপাতের ঘটনা ঘটেছে।
দোকানদারদের প্রায় ১কোটি টাকার জিনিসপত্র ও মালামাল পুড়ে গেছে।

বাজারের দোকানদার মাহমুদুল হাসান কান্নাজড়িত কন্ঠে বলেন, তিলে তিলে গড়ে তোলা আমার ২টি দোকানে প্রায় ১৫ লাখ টাকার জিনিসপত্র ও মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমাদের কি হবে?

স্হানীয় চেয়ারম্যান সেলিম পাটওয়ারী লিটন জানান, অগ্নিপাতের কথা শুনে আমি সাথে সাথে হাজির হই। এবং ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গফুর কে নির্দেশ প্রদান করি।
এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ