আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

চাঁদপুরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদগঞ্জের মো. শহীদ হোসেন 

কে এম নজরুল ইসলাম : 
দ্বিতীয়বারের মতো চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন।
চাঁদপুর জেলায় গত জুলাই মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারে ও মাদক মামলায় সর্বোচ্চ গ্রেফতারি পরোয়ানা তামিলে, আইন শৃঙ্খলার দিক থেকে সর্বোচ্চ আইনশৃঙ্খলা রক্ষায় এবং সবচেয়ে বেশি মামলা নিষ্পত্তিতে অবদান রাখার জন্য স্বীকৃতিস্বরূপ তিনি এই পুরস্কারে ভূষিত হন। এর আগেও একবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন মোহাম্মদ শহীদ হোসেন।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের হাত থেকে ১৭ আগস্ট মঙ্গলবার দুপুরে ২০২১ সালের জুলাই মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি। একইসাথে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ বাহার মিয়া, মাদক উদ্ধার অভিযানে শ্রেষ্ঠ এসআই হিসেবে নূরুল ইসলাম সহকারে মোট চারজন চাঁদপুর জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
এ প্রসঙ্গে ফরিদগঞ্জ থানার সম্মাননা প্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ‘ফরিদগঞ্জের মানুষ নানাভাবে আইনশৃঙখলা রক্ষার ক্ষেত্রে আমাকে যথেষ্ট সহযোগিতা করে থাকে। এই অঞ্চল থেকে মাদক নির্মূলে এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে সবার সহযোগিতা নিয়ে কাজ করে এগিয়ে যেতে চাই। এই ধারা অব্যাহত থাকবে।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ