আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে তৃণমূল বর্ধিত সভা, নৌকা প্রত্যাশী ৭ 

কে এম নজরুল ইসলাম :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল বর্ধিত সভা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল বর্ধিত সভার এটিই ছিল সর্বশেষ সভা। 
২৪ অক্টোবর রোববার বিকাল ৩টায় ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের উত্তর আলোনিয়া দাখিল মাদ্রাসার মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহাজাহান মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন বাচ্চু পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার।
এসময় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, সহ-প্রচার সম্পাদক খোরশেদ আলম মিন্টু,
জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির, পৌর আওয়ামীলীগের নেতা রসু মিয়া হৃদয়। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় ইউনিয়ন তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে ১১নং চরদুঃখিয়ায় ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তালিকাভুক্ত হন। তারা হলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মো. ইব্রাহীম খান মেম্বার, উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব নূরনবী জমাদার,
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন বাচ্চু পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন রাঢ়ী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাও. ইকরামুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নূরুল আমিন পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন পাটওয়ারী।
এসময় ১১নং ইউনিয়নের তৃণমূল বর্ধিত সভায় আবু সাহেদ সরকার বলেন, ‘নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা এখানে প্রস্তাবিত ও সমর্থিত নামগুলো কেন্দ্রে পাঠাব। আমরা শুধুমাত্র পোস্ট অফিসের ভূমিকা পালন করছি।
কেন্দ্র থেকে আওয়ামীলীগের যেই প্রার্থীর মনোনয়ন আসুক না কেন আমরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রের আদেশ নির্দেশ পালন করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা প্রতিষ্ঠার সুফল আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো পাবো।
তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। তবে এখনও আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ