আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

চরদুঃখিয়া পশ্চিম ও গোবিন্দপুর দক্ষিণে তৃণমূল বর্ধিত সভা

কে এম নজরুল ইসলাম :
ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ও ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল বর্ধিত সভা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর শনিবার সকালে ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আ. কাদির পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজির আহমেদ বৈদ্যের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার।
এসময় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, সহ-প্রচার সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, সহ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন মিঠু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন।
স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এমরান হোসেন মিলন ভূঁইয়া, পৌর আওয়ামীলীগের নেতা রসু মিয়া হৃদয়। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় তৃণমুলের নেতাকর্মীদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে ১২নং চরদুঃখিয়ায় ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তালিকাভুক্ত হন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান হাসান আব্দুল হাই,
ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুল কাদির পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান স্বপন ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন আহমেদ, আ’লীগ নেতা লুৎফুল্লাহিল করিম ফারুক।
এদিকে একইদিন বিকেলে ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহিদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, সহ-প্রচার সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু,
সাইফুল ইসলাম রিপন, উপজেলা আ’লীগের সদস্য ইকবাল হোসেন মিঠু, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এমরান হোসেন মিলন ভূঁইয়া, পৌর আওয়ামীলীগের নেতা রসু মিয়া হৃদয়। এসময় ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের নেতাকর্মীদের প্রস্তাব এবং সমর্থনে আ’লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যাদের নাম উঠে এসেছে তারা হলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. আলী আক্কাছ পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির পাটওয়ারী।
উপজেলা যুবলীগের সাবেক নেতা এমরান হোসেন ভূঁইয়া, ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার খোরশেদ আলম, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম ভূঁইয়া, আ’লীগ নেতা এস এম হাবিবুর রহমান (রুবেল)।
এসময় উভয় ইউনিয়নের তৃণমূল বর্ধিত সভায় বক্তারা বলেন, আমরা এখানে প্রস্তাবিত ও সমর্থিত নামগুলো কেন্দ্রে পাঠাব। আমরা শুধুমাত্র পোস্ট অফিসের ভূমিকা পালন করছি। কেন্দ্র থেকে আওয়ামীলীগের যেই প্রার্থীর মনোনয়ন আসুক না কেন আমরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রের আদেশ নির্দেশ পালন করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সোনার বাংলা প্রতিষ্ঠার সুফল আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো পাবো।
তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। তবে এখনও আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েই কাজ করব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ