আজ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

চরকুমিরা ইয়ংম্যান্স ক্লাব মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন 

কে এম নজরুল ইসলাম :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা ইয়ংম্যান্স ক্লাব কর্তৃক আয়োজিত ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
গত ১৭ সেপ্টম্বর শুক্রবারে উপজেলার পৌর এলাকার চরকুমিরা গ্রামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দুই প্রতিদ্বন্দ্বী দল ‘কাছিয়াড়া অল স্টার একাদশ’ বনাম ‘সিনিয়র ক্রিকেট একাদশ চরকুমিরা’র মধ্যকার খেলা বৃষ্টির কারণে মাঠে না গড়ায় আয়োজক কমিটি উভয় দলের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে টসের মাধ্যমে জয়-পরাজয় নির্ধারণ করেন।
এসময় টসে কাছিয়াড়া অল স্টার একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
সন্ধায় উপজেলার ডাকবাংলো এলাকায় উক্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটুর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক  কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ রসু মিয়া, উপজেলা যুবলীগ নেতা আমিন হোসেন এমরান, পৌরসভা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এস এম সোহেল রানা, চরকুমিরা ইয়ংম্যান্স ক্লাবের সভাপতি ইস্রাফিল হোসেন সোহাগ, সহ-সভাপতি নাছিম হোসেন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, ক্রীড়া বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মিরাজ প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ