মধ্যরাতে মাছ শিকার করতে গিয়ে ফরিদগঞ্জের পৌর এলাকায় আবু তাহের নামক একজনের মৃত্যু হয়েছে। এলাকায় রব উঠেছে এটি রহস্যজনক মৃত্যু।
সরজমিনে গিয়ে জানা গেছে, ৮ নভেম্বর দিবাগত রাতে পৌর এলাকার চরকুমিরা গ্রামের মাল বাড়ির মৃত চান মিয়ার ছেলে আবু তাহের মাল (৫৫) বাড়ির পার্শ্ববর্তী বিলে মাছ শিকার করতে গিয়ে মৃত্যুবরণ করেন। এলাকায় এ মৃত্যুকে রহস্যজনক বলে কথা চালাচালি করছেন এলাকাবাসী।
এ বিষয়ে মৃতব্যক্তির বড় ছেলে সহিদুল্যাহ মাল ও ভায়রা শাহআলম মিজি জানান, বৃদ্ধ আবু তাহের সারারাত বাড়ির সামনে নতুন দোকানঘর নির্মাণ কাজে ব্যস্ত ছিলেন। কাজ সেরে রাত আনুমানিক আড়াইটা তিনটার দিকে মাছ শিকার করতে যান বাড়ির অদূরের বিলে। মাছ শিকারে গিয়ে আর ফিরে আসেননি তিনি।
ফিরে না আসায় ভোর সাড়ে ৫টার দিকে খোঁজ করতে গিয়ে দেখেন বিলের মাঝখানে উপুড় হয়ে মরা অবস্থায় পড়ে রয়েছেন। এলাকায় আমাদের সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। মানুষজন আমাদের নামে মিথ্যে রটাচ্ছে।
এ বিষয়ে থানার এস আই মো. নৃরুল ইসলাম বলেন, ‘ঘটনা শুনে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছি। পরিবারের লোকজন কোনো অভিযোগ এবং কোনো ধরনের সন্দেহ না করার কারণে তাদেরকে লাশ দাফনের জন্য বলা হয়েছে।