আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

চতুর্থ ম্যাকসন্স গোল্ডকাপ সেমি- ফাইনালে ৯ নং ইউনিয়ন ফুটবল একাদশ

মোঃ হৃদয় হোসেন রায়পুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর রায়পুরে হায়দারগঞ্জ, রসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে, চতুর্থ ম্যাকসন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, প্রোপাইটার ম্যাকসন্স গ্রুপ।

আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় খেলা শুরু হয়, ৯ নং ইউনিয়ন ফুটবল একাদশ এর বিপক্ষে আবাবিল বাড্ডা জাগরনী ক্লাব, ২-১ গোল করে হেরে যায়, ৯ নং ইউনিয়ন ফুটবল একাদশ এর কাছে।

৯ নং ইউনিয়ন ফুটবল একাদশ দ্বিতীয় অধ্যায়ের ৩০ মিনিটের সময় প্রথম গোল করেন দলের ১০ নাম্বার বিদেশি খেলোয়াড় ডাব্বা, তার ৫ মিনিট পরে দলের দ্বিতীয় গোল করেন ৮ নাম্বার খেলোয়াড় সোহেল।

আবাবিল বাড্ডা জাগরনী ক্লাব দ্বিতীয় অধ্যায়ের ৩৮ মিনিটে মাথায় প্রথম গোল করেন।

খেলার মাঠে হাজার হাজার দশকের ভিড়, বিজয়ের উল্লাসে মিতালী বাজার ৯ নং ইউনিয়ন ফুটবল একাদশ , এই খেলা লক্ষ্মীপুর রায়পুরের মানুষের প্রাণের খেলা ফুটবল, তাই লক্ষ্মীপুর রায়পুরের মানুষের দাবি এই খেলা প্রতি বছর প্রচলিত থাকুক।

৯ নং ইউনিয়ন ফুটবল একাদশের টিম ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেন, ৯ নং ইউনিয়ন চর আবাবিল চেয়ারম্যান, নাছির উদ্দিন বেপারী, ৯ নং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, তাজল ইসলাম হাওলাদার (তাজু), ফারুক বেপারি, সহ আরো অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ