আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু

শেখ নাদিম, চট্টগ্রাম:

চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু হয়েছে । ফুল উৎসব উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন।

বৃহস্পতিবার (২৫জানুয়ারি) দুপুরে ফিতা কেটে বেলুন উড়িয়ে ফুল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এ মেলা আগামি ২৪ ফেব্রয়ারি পর্যন্ত চলবে।চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।

সাগর উপকূলের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজরহাট বেড়িবাঁধ এলাকা এখন সাজ সাজ রব বিরাজ করছে। এখানে থাকছে দেশি-বিদেশি ১২৭ প্রজাতির গাছের লক্ষাধিক চারায় ফুলের স্বর্গরাজ্য। ডিসি পার্কের বাগানের মাঝখানে বিশালাকার পুকুর। তাতে চলছে কায়াকিং। সন্ধ্যায় চালানো হবে পানির ফোয়ারা। শিউলি,চন্দ্রমল্লিকা, ডালিয়া,কামিনী, বেলি, ম্যাগনোলিয়া,চেরি,হাসনাহেনাসহ দেশি-বিদেশি ফুলের সু-গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এ ছাড়া শতশত দর্শনার্থী নর-নারীর ও শিশু- কিশোরদের ভিড়ে উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের রূপ নিয়েছে। এখানে ঘুরতে এসে তারাও মুগ্ধ।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন,সীতাকুণ্ড সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম নায়হানুল বারী ও সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিনসহ আরো অন্যান্য সরকারি কর্মকর্তাগণ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ