আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

চট্টগ্রামে মা ছেলেকে গলা কেটে হত্যা

 

হাসান চৌধুরী দিপু :

সোমবার রাত ১১ টার দিকে নগরীর চান্দগাঁও থানা এলাকার (পুরাতন চান্দগাঁও থানার) সেরেস্তাবাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। জানা নিহত নারী পোশাক শ্রমিক এবং ওই বাড়িতে ভাড়া থাকতো।
নিহতরা হলেন গুলনাহার বেগম (৩৪) ও তার ছেলে মো. রিফাত (১১)।
পুলিশের ধারণা গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করে তাদের হত্যা করা হয়।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।ঘটনাস্থলে সিআইডি, গোয়েন্দা পুলিশ অবস্থান নিয়েছে এবং আসামীকে সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ