আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

চট্টগ্রামে মাস্ক না পরায় ৩০ জনকে ৬ ঘণ্টার কারাদণ্ড

মুহাম্মদ আনোয়ার হোসাইন চট্টগ্রাম:

বন্দর নগরী চট্টগ্রামে মাস্ক না পরার অপরাধে ৩০ জনকে ৬ ঘণ্টার কারাদণ্ড
নগরীর কোতোয়ালি থানার টেরিবাজার ও চেরাগী পাহাড় এলাকায় মাস্ক ব্যবহার না করায় ৩০ জনকে ৬ ঘণ্টার আটক আদেশ দিয়েছে জেলা প্রশাসন। একই অভিযানে আরও অন্তত ৭৫ জনকে অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০ টা থেকে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

ওমর ফারুক সিভয়েসকে বলেন, ‘নগরীর টেরিবাজার ও চেরাগি পাহাড় এলাকায় আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টা থেকে আমরা অভিযান পরিচালনা করি। এতে পথচারী, দোকানি, গণপরিবহনের ড্রাইভার ও সহকারিসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষকে মাস্ক না পরার দায়ে ১’শ থেকে image ৫’শ টাকা পর্যন্ত বিভিন্ন অংকের টাকা জরিমানা করেছি। জনসচেতনতামূলক এ অভিযানে ৩০ জন ব্যক্তিকে মাস্ক না পরায় ৬ ঘণ্টার আটকাদেশ দিয়েছি। ৭৫ জনকে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছি।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপ থেকে সাধারণ জনগণকে সচেতন করতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ