আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪

 

মুহাম্মদ আনোয়ার হোসাইন চট্টগ্রাম :

কুমিল্লা জেলার দাউদকান্দি থানার জনৈক আছমা আক্তার মাহি ও তার স্বামী রবিউল আলম ইতিপূর্বে মতিঝর্ণা শিউলির বাড়ীতে ভাড়া থাকত। প্রায় মাস খানেক আগে তারা বাসা ছেড়ে দেশে চলে যায়। দেশে গিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য হলে স্বামী স্ত্রীর সাথে অভিমান করে যোগাযোগ বন্ধ করে দেয়। এসময় ভিকটিম আছমা আক্তার মাহির পূর্ব পরিচিত অত্র ঘটনায় মূল অভিযুক্ত মোঃ মনির হোসেন ভিকটিম এর স্বামী রবিউল আলম মতিঝর্ণায় আছে এমন সংবাদ দিয়ে ভিকটিমকে ০৬/১১/২০২০ ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৬:০০ ঘটিকায় নিজ বাসায় নিয়ে আসে।

মোঃ মনির হোসেনের পরিবারের সাথে ভিকটিম আছমা আক্তার মাহি পূর্ব পরিচিত বিধায় ভিকটিমকে মোঃ মনির হোসেনের স্ত্রী বাসায় রাখে এবং মোঃ মনির হোসেনের স্ত্রীর সাথে রাত্রীযাপন করে। মোঃ মনির হোসেনের স্ত্রী পরদিন ০৭/১১/২০২০ ইং তারিখ সকাল অনুমান ০৬:০০ ঘটিকায় গার্মেন্টসে চলে গেলে কূচক্রী মূল অভিযুক্ত মোঃ মনির হোসেন ভিকটিমকে একা পেয়ে খারাপ কাজের প্রস্তুাব করে। ভিকটিম রাজী না হলে তাকে গলায় ছুরি ধরে জোরপূর্বক ধর্ষণ করে। অতঃপর ভিকটিম তার স্বামীর সন্ধানে বাসা থেকে বাহির হয়। বেলা অনুমান ১২:০০ ঘটিকায় ভিকটিম আছমা আক্তার মাহি তার ফেলে যাওয়া বোরকা নিতে পুনরায় মোঃ মনির হোসেনের বাসায় যায়।

তখন এলাকার কতিপয় বখাটে (মুন্না, মাসুদ, দিদার, সোহেল সহ ০৮ জন) ভিকটিমকে খারাপ অপবাদ দিয়ে মূল অভিযুক্ত মোঃ মনির হোসেনের সাথে বিবাহ দিতে চায়। এক পর্যায়ে স্থানীয় বখাটেরা ভিকটিম আছমা আক্তার মাহি কে মারধর করে এবং তার কাছে থাকা নগদ ২,০০০/- টাকা ছিনিয়ে নেয়। এতে ভিকটিম আছমা আক্তার মাহি নিজে সদর হাসপাতালে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিম আছমা আক্তার মাহি কে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। ভিকটিম আছমা আক্তার মাহি বাদী হয়ে উক্ত ঘটনায় মূল অভিযুক্ত মনির সহ মোট ০৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে খুলশী থানার মামলা নং-১১, তারিখ-০৮/১১/২০২০ইং, ধারা- ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) তৎসহ ১৪৩/৩২৩/৩৭৯/৫০৬ দঃ বিঃ রুজু হয়।

তৎপ্রেক্ষিতে সিএমপির খুলশী থানা পুলিশ অভিযান পরিচালনা করে উক্ত ঘটনায় মূল অভিযুক্ত মোঃ মনির হোসেনকে ঘটনায় ব্যবহৃত ছোরা সহ ডবলমুরিং থানাধীন রেলবিট এলাকা থেকে এবং ঘটনায় সংশ্লিষ্ট অপরাপর অভিযুক্ত মাসুদ, সোহেল ও দিদার সহ মোট ০৪ জনকে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যাক্তি মোঃ মনির হোসেনের বিরুদ্ধে খুলশী থানায় অস্ত্র আইনে আরও একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ