আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

চকরিয়া বদরখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আবু বক্কর ছিদ্দিক, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালী বাজারস্থ পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ বিভাগের জায়গা দ্বীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে দখল করে দোকান ঘর নির্মাণ করেছে কিছু দখলবাজরা । তারা দোকান নির্মাণ ছাড়াও বাজারের অভ্যন্তরীণ সড়ক দখল করে ভাসমান দোকান নির্মাণ করেছে , এতে উপকূলীয় অঞ্চলের এই ব্যস্ততম বাজারে প্রতিনিয়ত লেগেই থাকে যানজট । একারনে পথচারী ও ব্যবসায়ীরা সিমাহীন দূর্ভোগ পড়ে । চকরিয়া উপজেলা প্রশাসন বদরখালী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে হতবম্ভ হয়ে পড়ে দোকানদার ও হকাররা । তারা দোকানের মালামাল সরিয়ে নিতে ইউএনও মহোদয় কে অনুরোধ করলেও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকে । পরে বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ ও বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ কে ভুট্টো সিকদার ইউএনও মহোদয় কে অনুরোধ করে দোকানের মালামাল সরিয়ে নেওয়ার জন্য সময় নেন । তাদের অনুরোধের প্রেক্ষিতে দ্রুত মালামাল সরিয়ে ফেলার জন্য সময় নেয়ায় বিকাল তিনটায় অভিযান থেমে যায় । জানা যায়, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী বাজারে সরকারী জায়গা দখল করে দ্বীর্ঘ দিন ধরে কয়েক শত দোকান ঘর নির্মাণ করেছে দখলবাজরা । তা জায়েজ করার জন্য দোকানদাররা সরকারের সংশ্লিষ্ট কিছু কর্মকর্তাদের ম্যানেজ করে নামে মাত্র কাগজ পত্র নিয়েছেন । তা দেখিয়ে বছরের পর বছর ভোগ দখল করে আসছেন । এ ছাড়া মহেশখালী-বদরখালী সেতুর পুর্ব পাশেও সড়কের উভয় পাশের জায়গা দখল করে শতাধিক দোকান নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছে । এতে প্রতিনিয়ত বাজারে যানজট লেগেই থাকে । এদিকে ১২ ডিসেম্বর (শনিবার) চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরিজ এর নেতৃত্বে সকাল থেকে দিন ব্যাপী উক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে । এতে বদরখালী বাজারে সড়কের উপর ভাসমান দোকান সহ প্রায় দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে । চকরিয়া উপজেলা প্রশাসন কর্তৃক বদরখালী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কে সাধুবাদ জানিয়েছেন সাধারণ এবং এ অভিযানে পথচারীদের মাঝেও স্বস্থি ফিরে এসেছে । অবৈধ দোকানের মালামাল সরিয়ে নিতে বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরে হোছাইন আরিফ ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একে ভুট্টো সিকদার সময় নেয়ায় বিকাল তিনটায় উচ্ছেদ অভিযান থেমে যায়। এদিকে বদরখালী বাজারে অবৈধ স্থাপনা গুলো নির্দিষ্ট সময়ে মধ্যে সরিয়ে নিতে কঠোর নির্দেশনা দিয়েছেন চকরিয়া উপজেলার (ইউএনও)। অন্যথায় অবৈধ দখলদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি । বদরখালী বাজারে সরকারী জায়গা অবৈধ ভাবে দখল করে রাখা দোকানের মালামাল দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নিতে বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরে হোছাইন , ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ কে ভুট্টো সিকদার এবং বদরখালী সমিতির সম্পাদক নুরুল আমিন জনি কে দায়িত্ব দিয়েছেন (ইউএনও) সৈয়দ শামশুল তাবরিজ । এদিকে বদরখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইউএনও শামশুল তাবরিজ ছাড়াও উপস্থিত ছিলেন , চকরিয়া উপজেলার এসিল্যান্ড তানভীর আহমদ , তহসিলদার মুনছুর আহমদ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ