সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলায় র্যাবের অভিযানে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাবের সদস্যরা।
বুধবার রাতে (২০ সেপ্টেম্বর) বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী ।
তিনি জানান গোপন সংবাদে তারা জানতে পারে মাদক বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে বাসযোগে কক্সবাজার আসছে একটি মাদকের বড় চোরাচালান।
তাৎক্ষণিক র্যাবের একটি আভিযানিক চৌকস দল সন্ধ্যা ৬টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।এসময় সন্দেহবাজন দুই নারী-পুরুষ পালানোর চেষ্টাকালে মিয়ামি পরিবহন থেকে আটক করে র্যাব-১৫।পরে তার ব্যাগ তল্লাশি করে মোট ২১ কেজি,১ এন্ড্রয়েড ফোন, ১টি বাটন ফোনসহ ৪টি সিম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলে কুমিল্লা ব্রাহ্মনপাড়ার শশীতলের মৃত অহিদ মিয়ার ছেলে মালি মিয়া(৪০)ও চকরিয়া ইসলাম নগর এলাকার মৃত ইমান হোসেনের মেয়ে ছমুদা(৩৫)।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয় উদ্ধার হওয়া মাদক ও আটককৃত ব্যাক্তিদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় এজাহার দাখিল করা হয়েছে