আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

চকরিয়ায় ভাগনির জমি দখলে নিতে মরিয়া মামা

দেলওয়ার হোছাইন,পেকুয়া কক্সবাজার:

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের সেঁনারঘোনার ভাগিনা-ভাগিনীদের ভোগ-দখলীয় জমি জবর দখলে নিতে সীমানা পিলার পুতে দিলেন মামা আবু ছালাম।

শুক্রবার(৮জুলাই) সকালে কোনাখালী ইউনিয়নের সেঁন ঘোনা এলাকায় ঘটে এ ঘটনা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় একই ইউনিয়নের ইউচুপের বাপের পাড়া এলাকার মৃত আজেম উল্লাহর ছেলে আবু ছালাম কাউকে কিছু না জানিয়ে ২/৩ জন লোক নিয়ে এসে সেঁন ঘোনা এলাকার ভিডিপি জামাল উদ্দিনের মালিকানাধীন জমিতে এসে পিলার পুতে দিয়ে চলে যায়।

স্থানীয়রা জানান জন্মের পর থেকে দেখে ও জেনে আসছি এ জমির মালিক জামাল উদ্দিন। জামাল উদ্দিন মারা যাওয়ার পরপরই এ জমিতে পিলার পুতে দেয়ার ঘটনাটি নিজেদের বিবেককে নাড়া দিচ্ছে।
বিগত ২ মাস আগে ভিডিপি জামাল উদ্দিন মারা যায়।

তিনি মারা যাওয়ায় এ জমির মালিক ওয়ারিশ সুত্রে তার ছেলে মেয়েরা।
আবু ছালাম জমিতে পিলার পুতে দেয়ার খবর পেয়ে সংবাদকর্মীদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জামাল উদ্দিনের পরিবারের সদস্যরা। এ সময় জামাল উদ্দিনের মেয়ে রোখসানা স্থানীয়দের কাছ থেকে আবু ছালাম পিলার পুতে দেয়ার বিষয়টি নিশ্চিত হন।

কি জন্য এ জমিতে পিলার পুতে দেয়া হয়েছে তারা এখনো নিশ্চিত হতে পারেননি।
তারা কান্নাজড়িত কন্ঠে বলেন, বাবা মারা যাওয়ার শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি।

এমন সময় আপন মামা কর্তৃক এ অমানবিক কর্মকান্ডে আমরা হতবিহব্বল হয়ে পড়েছি।
আমরা তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ