আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ঘাটাইলে সাগরদিঘীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণার্মেন্ট খেলা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম,ঘাটাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সাগরদিঘীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) শেখ হাসিনা গবেষক পরিষদ ও ফ্রেন্ডস গ্রুপ ক্লাব আয়োজনে সাগরদিঘী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এরশাদ কিংস একাদশ বনাম সবুজ কিংস একাদশ দল খেলা অনু্ষ্ঠিত হয়।

সাগরদিঘী বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি চান মামুদ মনিরের সভাপতিত্বে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে খেলা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম,সাগরদিঘী ইউনিয়ন পরিষদের সদস্য শুকুর মাহমুদ, রহমান মাস্টার, সাগরদিঘী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন,
যুবলীগ নেতা মনির হোসেন, সোহেল, ছাত্রলীগ নেতা আমিনুল আহাম্মেদ(আপন) তারিফ আল সোহাগ,রানা প্রমুখ।

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট খেলার অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, সাগরদিঘী ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফিরোজ সিকদার আলভী

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ