আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ঘাটাইলে মাদক ব্যবসায়ী আলমগীর আটক

আমিনুল ইসলাম ঘাটাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অভিযান পরিচালনা করে ৩৩০ পিস ইয়াবা ও মটরসাইকেলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে টাঙ্গাইল র‌্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মমিনপুর গ্রামে অভিযান পরিচালনা করে মো: আলমগীর হোসেন (৩৯) কে গ্রেফতার করা হয়। সে মধুপুর উপজেলার বোয়ালি (আদালত পাড়া) এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

এসময় তার কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা ও মাদক দ্রব্য বিক্রির কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল উদ্ধার করা হয়।

পরে গ্রেফতারকৃত আলমগীর জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিলো। পরে আসামীর বিরুদ্ধে ঘাটাইল থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০(ক) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ