আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ঘাটাইলে পুকুর থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

সোমবার দুপুর ২টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাহাড়ী অঞ্চল সংগ্রাম ইউনিয়নের দক্ষিন কাউটে নগর গ্রামে পুকুর খনন করতে গিয়ে পরিত্যক্ত গ্রেনেট উদ্ধার করা হয়েছে।এ সময় উৎসুক গ্রামবাসী এক নজর দেখার জন্য পুকুরের চারিদিকে ভিড় জমায়।

পুলিশ ও স্থানীয়রা জানায় কাউটে নগড় গ্রামের আবুল বিএসসি নামের এক শিক্ষকের পুরাতন একটি পুকুর খনন করেন। পুকুরের মাটি স্থানীয় কবির নামে এক লোক মাটি কিনে দোকান ভরাট করার সময় কোদালের মাথায় গ্রেনেটটি উঠে আসে।বিষয়টি ঘাটাইল থানা পুলিশকে জানালে পরিত্যক্ত গ্রেনেটটি উদ্ধার করে ঘাটাইল থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া পুকুরে গ্রেনেট উদ্ধার সত্যতা স্বীকার করে মুঠোফোনে জানায় খুব সম্ভবত স্বাধীনতা যুদ্ধের সময় পুকুরে যুদ্ধ শেষে গ্রেনেটটি পুকুরে ফেলেছে।

এ বিষয়ে ঘাটাইল থানার উপরিদর্শক(এসআই)মতিউর রহমান মুঠোফোনে জানায় আমরা গ্রেনেটটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ঢাকা থেকে বিশেজ্ঞ টিম এসে এটা নিয়ে যাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ