আমিনুল ইসলাম,ঘাটাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা দেওপাড়া ইউনিয়নে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দেওপাড়া ইউনিয়ন নয়টি ওয়ার্ডে আলোচনা সভা,দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।
দুপুরে গান্ধী ২নংওয়ার্ডে আলোচনা সভা ও খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক ইনঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ, যুগ্ম-আহ্বায়ক ও ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান ভিপি শহিদ, আহ্বায়ক কমিটির সদস্য ও দেওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক, দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাহাদুর আলম খান, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল সংবাদ এর প্রকাশক ও সম্পাদক ইনঞ্জিনিয়ার মোঃ আব্দুর রউফ, দেওপাড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ মতিন মাস্টার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকন তালুকদারসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।