আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ঘরের অংশ বিশেষ ভেঙ্গে যাওয়ায়  পরিদর্শনে জেলা প্রশাসক

দেলোয়ার হোসেন, গজারিয়া প্রতিনিধি, মুন্সীগঞ্জ  : 
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বালুয়াকান্দি ইউনিয়নে নদী সংলগ্ন বড় রায়পাড়া মাঠ প্রাঙ্গনে নির্মিত হয় প্রধানমন্ত্রীর উপহার দেয়া ভূমিহীন ও গৃহহীনদের ২৮টি ঘর। সম্প্রতি সময়ে প্রবল বৃষ্টির কারণে আটাশটি ঘরের মাঝে এক প্রান্তে একটি ঘরের বারান্দার অংশবিশেষ বালু সরে গিয়ে ভেঙ্গে যায় বারান্দার এক অংশ। সংবাদটি জাতীয় একাধিক পত্রিকায় প্রকাশিত হলে সরকারের বিভিন্ন কর্মকর্তাদের নজরে পড়ে। গতকাল  বিকালে সরেজমিন পরিদর্শনে আসেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
সরেজমিনে দেখা যায় বালুয়া কান্দি ইউনিয়নে ২৮ টি ঘরের মধ্যে ১ টি ঘরের বারান্দার এক কোণা অতি বৃষ্টির পানিতে ভেঙ্গে যায়।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রাসুল জানান প্রাকৃতিক দুর্যোগের কারনে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বালুয়াকান্দি ইউনিয়ন ২৮ টি ঘরের মধ্যে একটি ঘরের অংশবিশেষ ভেঙ্গে গিয়েছিল। ভেঙ্গে যাওয়ার পিছনে ঘর নির্মাণে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা কোন সংস্থার ত্রুটি ছিল না। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সচিব মোঃ রেজাউল করিম, গজারিয়া উপজেলা নির্বাহি অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা ইয়াসমিন সুলতানা, গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা তাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন সহ  ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল, ইউপি চেয়ারম্যান এস এম সালাউদ্দিন মাস্টার প্রমুখ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ