নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসে স্থবির যখন গোটা জাতী ঠিক তখন সম্মক সারির যোদ্ধা হয়ে কর্মহীন মানুষ ও দুস্থদের দিকে হাত বাড়িয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন আশুলিয়ার যুবলীগ নেতা মেহেদী।
দেশে যখন অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়েছিলেন হাজার হাজার দিন ভিত্তিক মজুরি দেওয়া মানুষ, তখনই তাদের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন তিনি।
এই ঘনবসতিপূর্ণ এলাকায় শিক্ষা দিয়েছিলেন স্বাস্থ্য সচেতনতার। স্বাস্থ্য বিধি মানার জন্য কাজ করেছেন নিরলসভাবে। ঈদের আনন্দ নিরাপদে ভাগাভাগি হোক সকল পরিবারের সদস্যদের মাঝে। সকল নাড়ির টানে বাড়ি ফেরা শ্রমিকদের যাতায়াত নিরাপদ কামনা করেন তিনি।
তিনি বলেন, সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহায় গোটা মুসলিম জাতী ত্যাগের মাধ্যমে ঈদ উৎসব উৎযাপন করেন। ত্যাগের মহিমায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে করোনা মুক্ত পৃথিবী কামনা করেন তিনি।
ঈদুল আজহায় ত্যাগের মহিমান্বিত গুণে করোনার বিদায় কামনা করে তিনি বলেন, শুধু ত্যাগের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি কামনার মধ্য দিয়ে এই দুর্যোগ বিদায় নেবে না। করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকতে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। সকলের জীবন নিরাপদ হোক, নিরাপদে থাকুক প্রতিটি পরিবার এই কামনায় সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন।