আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত

আলম শাওন, বিয়ানিবাজার প্রতিনিধিঃ

গোলাপগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই স্বামী স্ত্রীসহ ৩জন নিহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাণাপিং মিনা সেন্টারের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

এই ঘটনায় অপর এক যাত্রীকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায় নিহত বৃদ্ধ লুৎফুর রহমান বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের বাসিন্দা।তিনি মৃত হাজী মস্তাকিম আলীর ছেলে এবং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

এ দুর্ঘটনায় তার স্ত্রী জেলি বেগম এবং জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সুনা মিয়ার ছেলে রাজমিস্ত্রি ইউনুস মিয়া ঘটনাস্থলে নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চারখাই থেকে আসা(অটোরিকশাটির সাথে বিপরীত দিক থেকে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৩জন নিহত হন।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই ৩ জন মারা গেছেন।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয়রা আশংকাজনক অবস্থায় অপর যাত্রিকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেছেন

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ