জাবি প্রতিনিধি:
বিশ্বের সর্ববৃহৎ টেক জায়ান্ট গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ডাক পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর নোশিন জাহান।
তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের (২০১৫-২০১৬) শিক্ষাবর্ষের (৪৫ ব্যাচ) ছাত্রী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের একাধিক শিক্ষক।
এদিকে তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নুরুল আলম। রোববার (১৬ অক্টোবর) এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘মীর নোশিন জাহানের এ গৌরবময় চাকরি লাভে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দিত।
এতে আইআইটির তথা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও পরিচিতির আরও প্রসার ঘটবে। কর্মক্ষেত্রে সাফল্য লাভের মাধ্যমে মীর নোশিন জাহান নিজের যোগ্যতা ও দক্ষতা আরও বৃদ্ধি করতে পারবেন। তার এ সাফল্যের ধারাবাহিকতা থাকবে বলে আশা প্রকাশ করছি।’