মেহেদী হাসান :
গাজীপুর সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও বাস স্থানযোগ্য এবং শতভাগ নাগরিক সুবিধা দিয়ে গড়তে চান নবনির্বাচিত কাউন্সিলর আব্দুস সালাম আহম্মেদ আব্বাস।
গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে ১ নং ওয়ার্ড শিল্প অধ্যুষিত হওয়ায় সবচেয়ে জনবহুল এলাকা এটি।।দেশের বিভিন্ন এলাকা থেকে আগত গার্মেন্টস শ্রমিকদের নির্দ্বিধায় চলাফেরা করা এবং তাদের সার্বিক সহযোগিতা ও করবেন বললেন কাউন্সিলর আব্বাস।
তিনি আরও বলেন আমার এই ১ নং ওয়ার্ডে কোন কবরস্থান না থাকায় বিভিন্নভাবে অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষকে এবং একটি খেলার মাঠের খুব দরকার এই ওয়ার্ডে,তিনি বলেন নিয়মিত খেলাধুলা করলে মাদক থেকে দুরে থাকবে উঠতি বয়সী ছেলেরা।
তিনি আরও বলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে একটি খেলার মাঠ ও কবরস্থানের ব্যবস্থা করব।। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমিও এই ১ নং ওয়ার্ডকে আধুনিকতায় নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা এবং সাধারণত মানুষকে সাথে নিয়েই এগিয়ে যেতে চাই।
তাছাড়া তিনি আরও বলেন, ১ নং ওয়ার্ডকে মাদকমুক্ত এবং কোন প্রকার চাঁদাবাজী হতে দেওয়া হবেনা।তিনি ১ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সেবা দিয়ে এবং মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চায়।।