রনজিত কুমার পাল (বাবু)নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর জেলার কালিয়াকৈর ভৃঙ্গরাজ গ্রামের সামাজিক সংগঠন সপ্তশতী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন অসহায় হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও ঔষধ বিতরণ করা হয়েছে।
রবিবার (১ আগষ্ট -২০২১) গাজীপুর জেলার কালিয়াকৈর এর ভৃঙ্গরাজ গ্রামের সামাজিক সংগঠন সপ্তশতী ফাউন্ডেশনের উদ্যোগে মহামারী করোনার কারণে কর্মহীন অসহায় হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ময়দা,আলু,লবন,তৈল ও অন্যান্য সামগ্রী, ঔষদ ও স্যালাইন।
এ’খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সপ্তশতী ফাউন্ডেশনের সভাপতি শ্রী বিজয় পাল ও সাধারণ সম্পাদক শ্রী মিঠুন পাল এর বলিষ্ঠ নেতৃত্ব এবং মূল্যবান দিকনির্দেশনায় সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদকদ্বয় শ্রী অর্জুন পাল,সুমু কুন্ডু,
সাংগঠনিক সম্পাদক শ্রী সঞ্চয় পাল, দপ্তর সম্পাদক শ্রী শুভ পাল,ত্রাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক শ্রী স্বপ্নীল পাল,সমাজ কল্যাণ সম্পাদক শ্রী অনুপ পাল,
শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী কাকন পাল,সাংস্কৃতিক সম্পাদক অর্পিতা পাল,সহ-অর্থ সম্পাদক শ্রী পিয়াস পাল প্রমূখ।
এ’সময় আরো উপস্থিত ছিলেন সপ্তশতী ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ ও সুবিধাভোগী অসহায় পরিবারের সদস্যবৃন্দ।
ত্রাণ বিতরণ শেষে সংগঠনের সভাপতি শ্রী বিজয় পাল বলেন- সকলের মহৎ উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো সপ্তশতী ফাউন্ডেশন- ভৃঙ্গরাজ কর্তৃক ত্রাণ বিতরণ কর্মসূচি।যেখানে সকলের আন্তরিকতায় ও ভালোবাসায় মুগ্ধতার বহিঃপ্রকাশ ঘটেছে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ফাউন্ডেশনের সকল পর্যায়ের সকল সদস্যদের, যাদের পরিশ্রম ও উদ্যোগের ফসল করোনাকালে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম আজকের এই সফল প্রোগ্রাম।