আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

গাজীপুরে নারী কাউন্সিলের বিরুদ্ধে দেহ ব্যবসার মামলা,আটক ১

টঙ্গী প্রতিনিধি :

গাজীপুরে সংরক্ষিত নারী কাউন্সিলর এর বিরুদ্ধে দেহ ব্যবসার মামলা।
গাজীপুরে বিউটি পার্লার কর্মীকে জোর পূর্বকভাবে দেহ ব্যবসা করানোর অভিযোগ উঠেছে গাজীপুর সিটি করপোরেশন ১৬, ১৭, ১৮ ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও পার্লার মালিক রোকসানা আহমেদ এর বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়ায় পার্লার টি বন্ধ রাখা হয়েছে আর পুলিশ ওই কিশোরী কে উদ্ধার করেছে।
জানা যায় চান্দনা চৌরাস্তার আনন্দ বিউটি পার্লারে মোটা অঙ্কের বিনিময়ে কাজ করতো কয়েক জন কিশোরী। ক্ষুদ্র নৃগোষ্ঠী কিশোরীরা ছিলো ওই কাউন্সিলর এর প্রধান শিকার। তিনি প্রায় দীর্ঘ সময় ধরে এসব অনৈতিক কাজ করাতেন ওই কিশোরী কে। বাদী জানায়, কাজ করতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন ভাবে শারীরিক নির্যাতন করতেন। এই ঘটনায় বাসন থানার অধীনে
রোকসানা আহমেদ ও নুরুল হক সহ আরো ২-৪ জন কে আসামী করে মামলা করেন ভুক্তভোগী। মঙ্গলবার মামলা হওয়ার পর থেকে নারী কাউন্সিলর রোকসানা ও অন্য আসামীরা পালিয়ে যায়।
বাসন থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেন জানান গতকাল গাজীপুর সদরের বাসনা থানা এলাকায় যোগীতলা পশ্চিমপাড়ায় রোকসানার বাসার অভিযান চালিয়ে ওই বাড়ির কেয়ারটেকার কে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকী আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ