আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি :
শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে অবস্থিত বর্মী বাজার । ২০০০ সালে কোটি টাকা ব্যায় করে তৈরি করা হয় বীর মুক্তিযুদ্ধা রহমত আলী খেয়াঘাট।
দীর্ঘদিন যাবত বাজারের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে ঘাট এর পাশে। যার ফলে ঘাট ব্যবহারের অনুপযোগি হয়ে পরেছে। ময়লা আবর্জনা ঘরিয়ে পড়ছে ঘাটে যাতে নদীর পাড় ও ঘাট নষ্ট হচ্ছে।
স্থানীয় রা গণমাধ্যম কে জানান, ময়লা আবর্জনা ফেলার কারণে ঘাটের সৌন্দর্য নষ্ট হচ্ছে। ময়লা আবর্জনা থেকে দুর্গন্ধ বের হয়ে পরিবেশ নষ্ট করছে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। ময়লা ফেলার একটা নির্দিষ্ট স্থান করে দেওয়া হলে ঘাটের পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধি পাবে।
উপজেলা চেয়ারম্যান জনাব শামসুল আলম প্রধান গণমাধ্যম কে জানান, জনগন যাতে সুন্দর করে ঘাট ব্যবহার করতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে ইনশাল্লাহ।