আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

গরু চোরের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় গরু চোরির অভিযোগ এনে মোঃ লোকমান হোসেন নামের এক ব্যাক্তির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাবাসী। শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার কবিরপুর তেলে বাড়ি এলাকায় এ মানববন্ধন করে ভুক্তভোগীরা।
মানববন্ধনে লিফলেট বিতরণ করাসহ এলাকা জুড়ে মাইকিং করা হয়। এসময় তারা জানান, বিভিন্ন সময় গরু চুরি, অবৈধ গ্যাস লাইন, অবৈধ বিদ্যুৎ লাইন, মানুষ হত্যা, জুয়া খেলাসহ বিভিন্ন অবৈধ কাজ করে মোঃ লোকমান হোসেন বিলাশ বহুল বাড়ী ও গাড়ি কিনেছে। এলাকার অনেক মানুষের বাড়িতে এই ব্যক্তি চুরি করেছে৷ তারা গরু চোরের বিচার চায়।

কান্না জরিত কন্ঠে ভোক্তভোগি ইদ্রিস বলেন, আমার চারটা গরু ও একটি খাসি যার মূল্য প্রায় ৫ লাখ টাকা। এই পশুগুলো চুরি করেছে৷ এগুলো হাড়িয়ে আমি স্বর্ব শান্ত। আমি এর বিচার চাই। শুধু আমিই না অনেকেরই গরু নিয়েছে তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ