আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

গরীর দু:স্থদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

১৬ ডিসেম্বর সকালে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুবুর রহমান,

সিগন্যালস কর্তৃক সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং গৌরারং ইউনিয়নের পুরান লক্ষণশ্রী গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গরীর দু:স্থদের মাঝে ১২০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

উক্ত শীতবস্ত্র (কম্বল) বিতরণের সময় অধিনায়কের সাথে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন নাজমুল হাসান সহ বিজিবির অন্যান্য কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ