আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

গজারিয়া  প্রশাসন  কঠোরতার অবস্থনে  পালিত হচ্ছে  সর্বোচ্চ লকডাউন

দেলোয়ার হোসেন, গজারিয়া প্রতিনিধি, মুন্সীগঞ্জ : 
লকডাউনের ৩য় দিন আজ শনিবার সারা দেশের ন্যায় গজারিয়ায় কঠোরতার লক ডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে টহল জোরদার করেছে গজারিয়া উপজেলা প্রশাসন। গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) সৈয়দা সুলতানা ও সেনাবাহিনী ক্যাপ্টেন মোস্তাকিমের  নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন।
এসময় তারা মানুষকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার জন্য আহবান জানিয়েছেন। এছাড়া উপজেলার গুরুত্বপুর্ণ স্থানগুলোতে পুলিশী টহল জোড়দার করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখাযায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ডের প্রবেশ মুখে পুলিশ পাহারায় রয়েছে। জরুরী প্রয়োজন ও সরকারী নির্দেশনা মোতাবেক জরুরী সেবা সমুহের গাড়িগুলি প্রবেশ করতে দিচ্ছেন। তাছাড়া অন্যান্য ছোট পরিবহনগুলোর ক্ষেত্রেও দেখা গেছে বিধি নিষেধ।
আজ সকাল ১০ টায় হোসেন্দী বাজারে  পর্যবেক্ষণ কালে উপজেলা সহকারী কমিশনা (ভুমি)  সৈয়দা সুলতানা সাংবাদিকদের বলেন  করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে গজারিয়া উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সে লক্ষ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্টগুলোতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটেরর নেতৃত্ব সশস্ত্র বাহিনী টহল জোড়দার করা হয়েছে।
খুব জরুরী কাজে বাহির হওয়া লোকদের  স্বাস্থ্য বিধি মানার পরামর্শ প্রদান করা হয়েছে।
তিনি আরো বলে হোসেন্দী বাজারে পৃথকভাবে দুইটি দোকানে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া কাঁচাবাজার সরকারের নির্দেশনা মোতাবেক নিদিষ্ট সময়ের মধ্যে বন্ধ করে দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দীন এর নেতৃত্বে সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। এছাড়াও ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোঃ কামাল উদ্দীন এর নেতৃত্বে মহাসড়কের বিভিন্ন যায়গায় দায়িত্ব পালন করেন।
অপরদিকে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসষ্টানে চেক পোস্ট ও  বাউশিয়া পাখির মোড়  এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গজারিয়ায় ০৬টি মামলায়  ০৬ জনকে ৪০০০ টাকা জরিমানা করা হয়   । নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দোকানগুলোকেও সরকারী নির্দেশনা মোতাবেক বন্ধ করে দেয়া হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ