আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

গজারিয়ায় চাঁদা না‌দেয়ায় যুবকের হাত কেটে আনন্দ মিছিল 

নিজস্ব  প্রতিবেদক :
মুন্সিগঞ্জের গজারিয়ায় বালু মহলে চাঁদা চাওয়া কেন্দ্র করে এক যুবকের হাত কেটে আনন্দ মিছিল করার অভিযোগ উঠে এসেছে, মুন্সীগঞ্জ জেলা যুবলীগ সভাপতি শাজাহান খান গংদের বিরুদ্ধে ।
বুধবার ৯ আগষ্ট দুপুরে টেংগারচর ইউনিয়ন বৈদ্যারগাও গ্রামে আওয়ামী লীগ নেতা ও জেলা যুবলীগ সভাপতি শাজাহান খান গং এবং আজীম উদ্দিন গং দুই পক্ষের সমর্থকদের মাঝে বালু কাটা মহলে শাজাহান খান গংদের চাঁদ চাওয়া কেন্দ্র করে যুবক রোবেল (২৭) এর হাত কেটে আনন্দ মিছিল করার অভিযোগ করেছে আহত রোবেলের পরিবার।
আহত রোবেল বৈদ্যারগাও গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে । রোবেল কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । আহত রোবেলের ভাই সেলিম জানান জেলা যুবলীগ সভাপতি শাজাহান খানের নির্দেশনায় বুধবার দুপুরে মিরেরগাও গ্রাম সংলগ্ন বালু মহল থেকে বাড়ি আসার সময় রাকিব ও আমার ভাই রোবেল কে জেলা যুবলীগ সভাপতি শাজাহান খান গংদের সন্ত্রাসী চক্র ফজলুল করিম, জামান খান, মাসুম, আল আমিন, তানজিল,মাহিন খান সহ ১০ থেকে ১৫ জনের একটি গ্রুপ হামলা চালিয়েছে। হামলাকারিরা আমার ভাই রোবেলের হাত কেটে আনন্দ মিছিল করেছে। মিছিলে ছোলায়মান মোবাইল করে শাজাহান খান কে নিশ্চিত করে যে রোবেলের হাত কেটে নিয়ে এসেছি । রোবেল মৃত্যুর সাথে লড়াই করছে। আহত কবির চিকিৎসাধীন হাসপাতালে আছে। হামলাকারীরাদের গ্রেফতার ও বিচারের দাবীতে ঝারু মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকারবাসী। গজারিয়া থানা ওসি তদন্ত মামুনুর রশিদ জানান জেলা যুবলীগ সভাপতি শাজাহান খানের ভাতিজা জামানের নেতৃত্বে বালু কাটা কেন্দ্র করে আজিম সমর্থক রোবেলের হাত কেটে নিয়েছে কতিপয় দূর্বৃত্তরা। আহতকে সাথে সাথে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাত উদ্ধার চেষ্টা সহ গ্রেফতার অভিযান অব্যাহত আছে ।
জেলা যুবলীগ সভাপতি শাজাহান খান জানান আজকের ঘটনা সম্পর্কে আমি কোন অবগত নেই। সাংবাদিকদের কাছে শুনেছি। অপরাধ কেউ করলে আইন অনুযায়ী বিচার হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ