গজারিয়া প্রতিনিধি :
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন, গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম দ্বিতীয় পর্যায়ের শুভ উদ্বোধন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে একযোগে অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে দেশব্যাপী একযোগে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে গজারিয়া উপজেলায় দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেলেন ২০টি পরিবার ।
ভার্চুয়াল শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , উপজেলা নির্বাহি অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, গজারিয়া উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা ইয়াসমিন সুলতানা,ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহসিন চৌধুরী ভবেরচর ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসনে , ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান, ইউপি চেয়ারম্যান মনসুর আহ্ম্মদ খান জিন্না, ইউ ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন, ইউপি চেয়ারম্যান এস এম সালাউদ্দিন মাস্টার প্রমুখ