মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সারদারগঞ্জ এলাকার বড় কবরস্থানের পাশে তামিম নামে ৯ বছরের এক শিশুর গলায় ফাঁস লেগে এ ঘটনা ঘটে । শিশুটির মা শেফালি বেগম জানায়, আজ দুপুর সাড়ে বারোটার দিকে জানালার গ্রিলের সাথে গামছা বেঁধে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। এসময় পাশের রুমে আমি রান্না করছিলাম। আমার ছোট ছেলে তামিম তাদের শয়ন কক্ষে খেলিতেছিল।বড় ছেলে বারান্দায় পড়তেছিল। ১০/১৫ মিনিট কোন সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখে শিশুটি খাটের পাশে গামছার সাথে ঝুলছে।
তামিম যশোরের ঝিকরগাছ থানার কলাগাছি গ্রামের ইউসুফ আলীর ২য় সন্তান।