নিজস্ব প্রতিবেদক :
বৃষ্টি হলেই গ্রামের প্রধান সড়কে দেখা দেয় জলাবদ্ধতা। ধর্মপ্রাণ মুসল্লিরা যেতে পারেন না মসজিদে। পানিতে ডুবে যাওয়া রাস্তা পার হয়ে স্থানীয়দের যেতে হয় বাজারে। এমনকি এসব পানি পার হয়ে স্কুলে যেতে হয় কোমলমতি শিশু বাচ্চদের!
নারায়নগঞ্জের সোনারগাঁও থানার জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের কথা। যেখানে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে কয়েক এলাকার হাজারো মানুষ। বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত।
রাস্তার অবস্থা এতোটাই খারাপ যে হাল্কা বিষ্টি আসলে এলাকার সাধারণ জনগনের চলা মেরা করতে খুবি কষ্ট হয়ে জায়, কৃষিপণ্য আনা নেওয়ার ক্ষেত্রেও কৃষকরা মারাত্মক সমস্যায় পড়ছেন।
স্থানীয়রা জানান, রাস্তার মধ্যে খানাখন্দের কারণে এই সড়ক দিয়ে জনগন বা মুসল্লিদের চলাচল এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সড়কটি দীর্ঘদিন মেরামত না করার এবং পানি নিস্কাশনের কোন ব্যবস্থা গ্রহন না করার কারণে দিনদিন এই সড়কটিতে দুর্ঘটনা বেড়েই চলছে। তাছাড়া লোকজন মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে ভীষণ কষ্ট পোহাতে হচ্ছে।
জনদুর্ভোগ লাঘবে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক করার পাশাপাশি অতিদ্রুত এই সড়কটি সংষ্কারের দাবিও জানান ভুক্তভোগীরা।