আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ
সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ এর সুস্থতা কামনায় সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজ্বী দিলোয়ার হোসেনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ মার্চ) বাদ মাগরিব তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারে যুবলীগের অফিসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন মাওলানা তামিম আহমেদ সাদী।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক মেম্বার আলমগির হোসেন তালুকদার,
হান্নান তালুকদার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আরিফ আহমেদ খায়সার, সুয়েব মিয়া, দিলোয়ার মিয়া, সামায়ুন তালুকদার, রিপন তালুকদার, সামরুল মিয়া, জয়শাদ মিয়া প্রমুখ।