আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে ধর্ষণ: অভিযুক্ত আটক

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ধর্ষককে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। অভিযুক্ত ধর্ষক রাশিদ মিয়া (৪০) রাজাই গ্রামের আবুল কালামের ছেলে।

আজ শনিবার (১৪ আগষ্ট) সকালে পাহাড়ি চড়ায় গোসল করতে গেলে এই ধর্ষণের ঘটনাটি ঘটে।

ভিকটিম সূত্র জানায়, শনিবার সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রাজাই গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারী সকালে রাজাই চড়াতে গোসল করতে গেলে একই গ্রামের আবু কালামের ছেলে আব্দুর রাশিদ মিয়া (৪০) গোসল করতে যায়। গোসল করার একপর্য়ায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে রাশিদ মিয়া কুপ্রস্তাব দেয়। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী রাজি না হলে তাকে জোরপূর্ব ধরে চড়ার পাশের ঝুঁপে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে ধর্ষিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী বিষয়টি তার পরিবারকে জানালে তারা বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানাকে অবগত করেন।

উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম এ বিষয়ে বলেন, ঘটনাটি সকালে সংরক্ষিত আসনের সদস্যা শুষমা জাম্বিল আমাকে জানিয়েছেন। আমি ভিকটিম পরিবারকে বলেছি থানায় বিষয়টি জানিয়ে আইনের আশ্রয় নেয়ার জন্য।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, ধর্ষণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। তবে এখনো পর্যন্ত ধর্ষনের ঘটনায় তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয় নি।

ইউপি সদস্যা সুষমা জাম্বিল জানান, ধর্ষণের শিকার ঐ নারীকে নিয়ে থানায় এসে রাতেই তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ