মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে ১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত মহেশখালী লিডারশীপ ইউনিভার্সিটি সম্মেলন কক্ষে , মহেশখালীর নদ-নদী দখলমুক্ত ও দুষণ প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) , ওয়াটারকিপার্স বাংলাদেশ ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির যৌথ উদ্যোগে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বাপা মহেশখালী শাখার সম্মানীত সদস্য দীলিপ কুমার দাশ এর সভাপতিত্বে , আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী প্রেসক্লাবের সভাপতি ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির আহবায়ক আবুল বশর পারভেজ ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাওলানা মোঃ ইউনুছ ,
বাপা মহেশখালী শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক ও উন্নয়ন সংগঠন সিসিডিএফ এর নির্বাহী পরিচালক সুব্রত দত্ত , সাবেক ইউপি সচিব প্রিয়তোষ দে , মহেশখালী পৌরসভার সাবেক কমিশনার প্রণব দে ঈদুল , এনজিও সংস্থা ইপসা মহেশখালী উপজেলা ম্যানেজার মোঃ আজগর হোসেন চৌধুরী ,
বাপা মহেশখালী শাখার যুগ্ন সম্পাদক এম আজিজ সিকদার , সেফ দ্যা ন্যাচারাল এর মহেশখালীর সভাপতি মিজানুর রহমান , বাপা মহেশখালীর সদস্য লিয়াকত আলী , সাংবাদিক আবু বকর সিদ্দিক ,
সাংবাদিক সাহাব উদ্দিন , সাংবাদিক শেখ আব্দুল্লাহ , সাংবাদিক এইচ এম করিম , শিল্পী সুমন খাঁন , মাহাবুব আলম হান্নান প্রমুখ । উক্ত আলোচনা সভায় সঞ্চালনা করেন , বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখার সাধারণ সম্পাদক ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক ।
আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে আলোচনা সভায় বক্তারা বলেন বিপদাপন্ন কোহেলিয়া নদীসহ মহেশখালীর সব নদী , খাল, প্যারাবন সুরক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।