আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবা ও মদ জব্দ,আটক-১

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা এবং চট্রগ্রামের আনোয়ারাতে ১১৫ বোতল হুইস্কি মদ জব্দ করা হয়েছে। এসময় মো. নিজাম উদ্দিন (৩০) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোররাতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে ২জন মোটর সাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদেরকে থামার সংকেত দেয়। কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে তারা মোটর সাইকেলটি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে।

এসময় কোস্টগার্ড সদস্যরা তাদেরকে ধাওয়া করলে সাবরাং কাটাবুনিয়া এলাকায় মোটরসাইকেল থেকে ১টি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগ রাস্তার পাশে বনের মধ্যে ফেলে রাস্তা পরিবর্তন করে দ্রুত গতিতে পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।তিনি আরো জানান,পরবর্তীতে জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে একইদিনে কোস্টগার্ড স্টেশন সাঙ্গু কতৃর্ক চট্টগ্রাম বহিঃনোঙরের গহীরা সমূদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন একটি ইঞ্জিন চালিত ছোট বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দেয়। কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটটি দ্রুত পালানোর চেষ্টা করে।

এসময় বোটটি বার আউলিয় বেড়িবাঁধের পাশে ভিড়িয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ার সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে বোটসহ মোঃ নিজাম উদ্দিন (৩০) নামে একজন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

জব্দকৃত বোটটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১১৫ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কি জব্দ করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত হুইস্কি ও আটককৃত ব্যক্তিকে আনোয়ারা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ