আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি :

বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যরা টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকা থেকে সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে।

তবে এ অভিযানে কোন মাদক চোরাকারবারী আটক হয়নি।
সন্ধ্যা ৭টায় কোস্টগার্ডের চট্রগ্রাম পুর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন এম আবদুর রউফ জানান,

গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারী দুপুর আনুমানিক দেড়টায় বিসিজি টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে টেকনাফ উপজেলাধীন সাবরাং কাটাবুনিয়া মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালীন একটি সাদা রংয়ের বস্তা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ