রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাস কোভিড-১৯ ভ্যাকসিন টিকা নিলেন করোনাযোদ্ধা ও করোনা জয়ী ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা ।
বুধবার (১০ই ফেব্রুয়ারি) সকাল এগারটার দিকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে গিয়ে কোভিড-১৯ ভ্যাকসিন টিকা গ্রহন শেষে তিনি বলেন, টিকা নিয়ে আমার কোন সমস্যা হচ্ছে না। কারো গুজবে কান দিবেন না। আপনারা নির্ভয়ে ও নিশ্চিন্তে কোভিড-১৯ ভ্যাকসিন টিকা নিন। সরকার জনগনকে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত রাখতে বিনামূল্যে এই টিকা দিচ্ছে।
তিনি আরও বলেন, আমি নিজে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমি সুস্হ হয়েছি। আজকে কোভিড-১৯ ভ্যাকসিন টিকা গ্রহণ করার পর আমার কোন সমস্যা হচ্ছেনা।
তিনি সকলের উদ্দেশ্য আরো বলেন –
কোভিড-১৯ ভ্যাক্সিন পর্যায়ক্রমে সকলেই নিচ্ছেন। স্বাস্থ্য কর্মকর্তা,
উপজেলা নির্বাহী কর্মকর্তা, ধামরাই থানার ওসি সহ সাবেক জাতীয় সংসদ সদস্য এবং ইউনিয়ন চেয়ারম্যানগণ ও ধামরাইয়ের বিশিষ্টজনরা এই টিকা নিচ্ছেন।
৪০ বছর উর্ধ্বে সকল নাগরিক নিবন্ধনের মাধ্যমে এই টিকাটি পাবেন,
ভোটার আইডি/ NID কার্ড দিয়ে নিজের মোবাইল দিয়েই নিবন্ধন করতে পারবেন।নিবন্ধন করতে কোন অসুবিধা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ধামরাই পৌরসভায় চলে আসুন,নিবন্ধন করে সাথে সাথেই টিকা দেয়া যাবে।