আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

কোভিড-১৯ টিকার রেজিষ্ট্রেশন করলেন ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল বাবু ও সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী ইমাম জান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত থাকতে সরকারের সম্প্রসারিত টিকাদান(ইপিআই) অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক
কোভিড-১৯ টিকাদান কর্মসূচির অংশ হিসেবে রেজিষ্ট্রেশন করলেন।

এ’সময় ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতি রনজিত কুমার পাল (বাবু) বলেন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ থেকে দেশের সকল মানুষকে মুক্ত রাখার জন্য মানণীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কোভিড-১৯ ভ্যাকসিন টিকার ব্যবস্হা করেছেন এবং বিনামূল্যে দেশের মানুষের মাঝে প্রদান করার ব্যবস্হা নিয়েছেন এর জন্য মানণীয় প্রধানমন্ত্রীকে আমরা ধামরাই উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ