আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা আগস্ট, ২০২৬ ইং

কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে মিললো তেলাপোকা, তা নিয়ে ক্ষোভ শিক্ষার্থীদের’

পলি আক্তার, জবি প্রতিনিধি:

(জবি)জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ উঠেছে।
আজ, রোববার (২ আগস্ট) দুপুরে ক্যাফেটেরিয়ায় খাবার খাওয়ার সময় এক শিক্ষার্থী তার খাবারের মধ্যে একটি তেলাপোকা দেখতে পান। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, খাবার খাওয়ার সময় ওই শিক্ষার্থী হঠাৎ খাবারের মধ্যে তেলাপোকাটি দেখতে পান। পরে বিষয়টি আশপাশের শিক্ষার্থীদের নজরে এলে তারা ক্যাফেটেরিয়ার খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তোলেন। মাঝেমধ্যে এমন দেখা যায় বলে জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, “বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় প্রতিদিন শত শত শিক্ষার্থী খাবার গ্রহণ করেন। তাই খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি নিশ্চিত করা জরুরি। এমন ঘটনা শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীরা ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে বিভিন্ন সময় শিক্ষার্থীদের অভিযোগ উঠে এসেছে

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ