আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক :

স্টামফোর্ড ইইই অ্যালামনাই স্টার অ্যাওয়ার্ড পেলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৭ জন সাবেক শিক্ষার্থী। তারা প্রত্যেকে সরকারি বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত রয়েছেন।

শনিবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তাদের হাতে
অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে স্টামফোর্ড ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

ইইই অ্যালামনাই স্টার অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন আব্দুল্লাহ মোহাম্মদ শুকরানা, ইঞ্জিনিয়ার বেলাল হোসাইন, আবু নাসের মোহাম্মদ আব্দুল হাই, মেহেদী হাসা নাঈম, চৌধুরী মোস্তাফিজুর রহমান, লুৎফা হাবিবা সামি, মেজর চন্দ্র শেখর লাহরী, এএইচএম সুলাইমান কবির,

ড. উজ্জ্বল দত্ত, ইঞ্জিনিয়ার রুহুল কুদ্দুস, ইঞ্জিনিয়ার বখতিয়ার আহমেদ, ইঞ্জিনিয়ার মিরাজুল ইসলাম, কেএম ইমরান হোসাইন, মোহাম্মদ সোহাগ, ফিরোজ আহমেদ, শাহ আলম কমল, মোহাম্মদ আরাফাত।

কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (অতিঃ) ইঞ্জিনিয়ার মোঃ নুরনবী এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ ইউনুস মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন এবং ইয়াং লীডারশীপ প্রোগ্রাম প্রধান জনাব মুনির হাসান,

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল মতিন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ডঃ বিসি বসাক, প্রক্টর ড. এ এম এম আরিফুর রহমান, ইইই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. দিলশাদ মাহজাবীন।

অনুষ্ঠানের টাইটেনাম স্পন্সর ছিল আই ই সি ইঞ্জিনিয়ারিং এন্ড কনসাল্টটেন্সি এবং সহযোগীতায় এনার্জেক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ