আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কুড়িয়ে পাওয়া নবজাতকের ভরণপোষণের দায়িত্ব পেলেন দম্পতি

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে এক ফুটফুটে কন্যা নবজাতক উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় এক দম্পত্তির কাছে আপাতত হস্তান্তর করা হয়েছে নবজাতকটি।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে সিংগাইর থানাধীন বকচর মিস্ত্রি পাড়ার জনৈক মোঃ রিয়াজ উদ্দিন (৪০) এর বাড়ির পাশ থেকে রিয়াজ উদ্দিন দম্পত্তি এই নবজাতককে উদ্ধার করে থানায় খবর দেন।

পুলিশ জানায়, নবজাতক উদ্ধারের খবর পাওয়ার সাথেসাথেই সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সাথে রিয়াজ উদ্দিন নবজাতক কন্যা শিশুটির ভরণ পোষণ সহ সুসন্তান হিসেবে গড়ে তুলার জন্য শিশুটির দায়িত্ব নিতে আগ্রহী হলে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার ও সিংগাইর উপজেলা সমাজ সেবা অফিসারের মাধ্যমে অফিসার ইনচার্জ নবজাতক শিশুটিকে রিয়াজ উদ্দিন ও মিশু আক্তার মোর্শেদা দম্পত্তির নিকট হস্তান্তর করেন।

এ সময় সিংগাইর থানার ইন্সপেক্টর(তদন্ত) জনাব আবুল কালাম পিপিএম, এসআই, মোহাম্মদ জহিরুল ইসলাম উপস্থিত ছিলন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ